সময়-২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-১০০
[দ্রষ্টব্যঃ ডানপাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
নিচের অনুচ্ছেদটি পড়ে ১,২, ৩, ৪, ও ৫ নং ক্রমিকের প্রশ্নের উত্তরগুলো লেখ। ১ x ৫ = ৫
বই পড়া খুবই ভালো একটি অভ্যাস। সব মানুষেরই বয়স উপযোগী বিভিন্ন ধরনের বই পড়া উচিত। একটি ভালো বই একজন মানুষকে সৃষ্টিশীল করে তোলে। তাকে নিয়ে যায় এক আনন্দময় জগতে। সব ধরনের তুচ্ছতা, ক্ষুদ্রতাকে জয় করে তাকে তৈরি হতে সাহায্য করে একজন আলোকিত মানুষে। মানবিক গুণসম্পন্ন মানুষ হয়ে উঠবার জন্য একটি ভালো বইয়ের কোন বিকল্প হতে পারেনা। তাই বই-ই হতে পারে একজন মানুষের শ্রেষ্ঠ বন্ধু। এ বন্ধু আমাদের সাথে কখনো প্রতারণা করেনা; বরং জীবনে চলার পথে বিভিন্ন দৈব-দুর্বিপাকে আলো হাতে পথ দেখায়। তাই আমাদের প্রত্যেকেরই বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ
i.বই কিভাবে মানুষকে সৃষ্টিশীল করে তোলে?
ক আনন্দদান করে খ জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করে
গ সৃজনী প্রতিভার বিকাশ ঘটিয়ে
ঘ বন্ধু হয়ে
ii.শ্রেষ্ঠবন্ধু বলতে বোঝায়-
ক সুসময়ের বন্ধু খ অসময়ের বন্ধু
গ মুখোশ বন্ধু ঘ প্রতারক বন্ধু
iii. ‘আলোকিত মানুষ’ তিনি, যিনি—
ক গভীর জ্ঞানের অধিকারী খ আলো হাতে চলেন
গ অর্থশালী মানুষ ঘ মানবিক গুণসম্পন্ন জ্ঞানী মানুষ
iv. ‘বন্ধু’ শব্দটির ‘ন্ধ’ যুক্ত বর্ণটিতে আছে-
ক. ন + ধ খ. ণ + ধ গ. দ + ধ ঘ. ন + ব
v. ভালো বই পড়ে আমরা হতে পারি—
ক ভালো মানুষ খ মানবিক গুণসম্পন্ন মানুষ
গ বুদ্ধিমান মানুষ ঘ বিত্তহীন মানুষ
২। নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হল। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখঃ ১ x ৫ = ৫
শব্দ শব্দার্থ
অভ্যাস আচরণগত স্বভাব
সৃষ্টি নির্মাণ করা
বন্ধু সখা
দুর্বিপাক খারাপ অবস্থা
নীচতা সংকীর্ণতা
প্রতারণা ঠকানো
ক গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য —।
খ সে ভীষণ —পড়েছে।
গ রোজ সকালে হাঁটা তার একটি ভালো—-।
ঘ সুমন বর্ষণের প্রাণের—।
ঙ কারো সাথে — করা ভালো নয়।
৩। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি কর এবং তৈরিকৃত শব্দ দিয়ে একটি করে নতুন বাক্য লেখ। ১ x ৫=৫
ক্ত, দ্ধ, ল্প, ক্ষ, ষ্ঠ।
৪। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখঃ ৩ x ৫=১৫
ক বই পড়া কেন একটি ভালো অভ্যাস? ৫টি বাক্যে লেখ।
খ কিভাবে আলোকিত মানুষ হয়ে ওঠা যায়?
গ ‘বই-ই হতে পারে একজন মানুষের শ্রেষ্ঠ বন্ধু’-কথাটি বুঝিয়ে লেখ।
৫। মনে কর, তুমি রোমেল/ রুমা। তোমার বন্ধু সৌরভ/ সুরভি। তাকে বই পড়ার উপকারিতা সম্পর্কে জানিয়ে একটি চিঠি লেখ। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬, ৭, ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাওঃ
বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প হচ্ছে মাটির শিল্প। আর মাটি দিয়ে তৈরি এ শিল্পের বিভিন্ন উপকরণগুলো পাওয়া যায় মুলতঃ গ্রাম্যমেলাতে। মাটির উপকরণগুলো যেমন প্রয়োজন মেটায়, তেমনি নানা কারুকার্যখচিত নকশাদার এই উপকরণগুলো আমাদের শখও মিটিয়ে থাকে। বিশেষ এক ধরনের মাটি দিয়ে কুমোরদের হাতের ছোঁয়ায় তৈরি হয় পুতুল, শখের হাঁড়ি, মাটির কলস, মটকা, সরাই, পেয়ালা, বাসন-কোসন আরও কত কী! শিল্পীরা পোড়ামাটি দিয়ে তাদের দক্ষ হাতে তৈরি করেন টেরাকোটার মত অপূর্ব সব শৈল্পিক উপকরণ। বাংলার এই প্রাচীন মৃিশল্প আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব।
৬। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখঃ ১x ৫= ৫
(i ) মেলা কখন বসে?
ক ৮ই ফাল্গুন খ ২৫শে বৈশাখ
গ ১লা বৈশাখ ঘ ১লা চৈত্র
(i i) মাটির জিনিস তৈরি করেন———
ক কামার খ কুমোর
গ তাঁতি ঘ দর্জি
(i ii) আমাদের প্রাচীন ঐতিহ্য কোনটি?
ক মৃিশল্প খ কারুশিল্প
গ রেশমশিল্প ঘ তাঁতশিল্প
(iv) কুমোর সমপ্রদায় বাস করে ———
ক জেলে পাড়ায় খ তাঁতি পাড়ায়
গ মাস্টার পাড়ায় ঘ কুমোর পাড়ায়
(V) মৃিশল্পের প্রধান উপকরণ হল ———
ক চুনাপাথর খ মাটি
গ কাঠ ঘ বাঁশ
৭।নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখঃ
১+ ২+ ২=৫
ক মাটির তৈরি শিল্পকর্মকে কী বলা হয়?
খ টেরাকোটা বলতে কী বুঝ?
গ শখের হাঁড়ি কী রকম?
৮। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখঃ ১ x ৫= ৫
প্রাচীন, অপূর্ব,দক্ষ, ছোঁয়া, শখ।
৯। প্রদত্ত অনুচ্ছেদটির সারাংশ লেখ—— ৫
১০। নিচের বাক্যগুলোর ভুল শব্দটি শুদ্ধ করে লেখ। ১ x ৫=৫
ক আমার মা আমকে খুব ভালোভাসেন।
খ বাংলা গানে প্রাণের ছোঁয়া পাওয়া যায়।
গ বিজ্ঞানীরা নতুন নতুন তথ্য আবিষ্কার করেন।
ঘ মোস্তফা কামাল আমাদের অকুতভয় বীরশ্রেষ্ঠ।
ঙ আমরা এখন শুক্ত স্বাধীন।
অথবা- নিচের শব্দগুলোর কোনটি কোন পদ তা সারিতে সাজাওঃ
বিখ্যাত, এবং, ঢাকা, আমরা, ঘুমাচ্ছে।
১১। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখঃ
১ x৫=৫
দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশুনায় সে ভালো খেলাধুলায়ও ভালো বাড়ির কাজকর্ম তেমন করতে হয়না বাবা মায়ের সাথে সাথে ঘোরে তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদ-বৃষ্টির ব্যাপারটাও দেখে সে
১২।এক কথায় প্রকাশ করঃ ১ x ৫=৫
কোন কিছু করার বা জানার তীব্র ইচ্ছা, বিরাম নেই এমন, সমুদ্রের তীরে বালুময় স্থান, বিন্দুর মত, অনেকের মধ্যে একজন।
১৩। নিচে দাগ দেয়া শব্দগুলোর বিপরীত শব্দ লিখে বাক্যগুলো পুনরায় লেখঃ ১ x ৫=৫
ক. আমি গ্রামে বেড়াতে যাবো।
খ. জীবের মরণ আছে।
গ. মিমি হাসছে।
ঘ. বাক্সটি খুব হালকা।
ঙ. ছেলেটি খুব দুরন্ত।
১৪। ক. কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে
লেখঃ ৬
শীতের দিনে বিদেশী সব
রৌদ্র পোহায় তীরে,
যেথায় ফুটে কাশ
হাঁসের বসবাস।
কচ্ছপেরা ধীরে
তটের চারিপাশ,
খ.কবিতাংশটুকু কোন কবিতার অংশ? ১
গ.কবিতাটির কবির নাম কী? ১
ঘ কাশফুল কখন এবং কোথায় কোথায় ফোটে? ২
১৫। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিচের ফরমটি পূরণ করঃ ৫
ভর্তি ফরম
(I) শিক্ষার্থীর নামঃ ———————
পিতার নামঃ ———————
(II) মাতার নামঃ ———————
(III) বর্তমান ঠিকানাঃ———————
(Iv) জন্মতারিখঃ ———————
(v) যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুকঃ———————
(Ix) অধ্যয়নরত শ্রেণিঃ
(x) স্থায়ী ঠিকানাঃ ———————
(xi)অভিভাবকের মোবাইল নম্বরঃ——————
শ্রেণি শিক্ষকের স্বাক্ষর শিক্ষার্থীর স্বাক্ষর
১৬। ২০০ শব্দের মধ্যে নিচের যে-কোন একটি বিষয়ে রচনা লেখ। ১০
ক তোমার প্রিয় বই
সংকেতঃ ভূমিকা, লেখক পরিচিতি, প্রিয় বই হওয়ার কারন, উপসংহার।
খ সুন্দরবনের প্রাণী
সংকেতঃ ভূমিকা, সুন্দরবনের প্রাণীসমূহ, বিলুপ্তপ্রায় প্রাণী, অভয়ারণ্য সৃষ্টি, জনসচেতনতা, উপসংহার।
গ শব্দদূষণ
সংকেতঃ ভূমিকা, শব্দদূষণের কারণ, শব্দদূষণের ফলাফল, প্রতিকারের উপায়, উপসংহার।
ঘ ২১শে ফেব্রুয়ারি
সংকেতঃ ভূমিকা, ঐতিহাসিক পটভূমি, স্বীকৃতি, একুশের চেতনা, উপসংহার।
ঙ একজন বাঙালি বিজ্ঞানী
সংকেতঃ ভূমিকা, জন্ম ও পরিচয়, শিক্ষা ও কর্মজীবন, আবিষ্কার ও অবদান, পুরস্কার ও সম্মাননা।
