টেকেরহাটে মহাসড়কে প্রতীকী ধান চাষ

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:০৫
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার বলে খ্যাত রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর বাসস্ট্যান্ড এখন জলাশয়ে পরিণত হয়েছে। পানি নিষ্কাশনের জন্য বারবার প্রশাসনের দৃষ্টি আর্কষণ করে বিফল হয়ে অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের দৃষ্টি আর্কষণের জন্য রাস্তার উপর প্রতীকি ধান চাষ করা হয়। এখান থেকে প্রতিদিন ঢাকা, বরিশাল. গোপালগঞ্জ, খুলনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার পরিবহন যাতায়াত করে থাকে। মধ্যবর্তী স্থান হওয়ায় দূরপাল্লার গাড়িগুলো এখানে যাত্রা বিরতি করে। রাস্তার উপর ও কাউন্টারগুলোর সামনে পানি জমে থাকায় দূরপাল্লার যাত্রী সাধারণ বাসে ওঠা নামার সময় চরম ভোগান্তির শিকার হয়।