পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:০৭
পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু। সংবাদ ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জেলায় সড়ক দুর্ঘটনায় জাকির গাজী (৩৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জাকির গাজী রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের মৃত আব্দুল করিম গাজীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শুক্রবার খুলনা-মংলা মহাসড়কের চুলকাঠি বাজার সংলগ্ন ভট্টের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো দু’জন আহত হয়। আহতরা হলেন-খোকন (৪০) এবং দুলাল মল্লি¬ক (২৪)। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুলাল নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার একটি ভটভটি সেনুয়া বাজার থেকে বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরি হাটে যাওয়ার পথে ভেলাতৈড় ভাঙ্গা ব্রিজ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। গঙ্গাচড়ায় বিদ্যুত্স্পৃষ্টে নিহত ১ উপজেলায় বিদ্যুত্স্পৃষ্টে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল উপজেলার সদর ইউনিয়নের ধামুর গ্রামে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সুভাষ চন্দ্র (৪৫)তার বাড়ির মোটরের পানি দিয়ে গরুর গোসল করাতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি ধামুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।