মেধাবী মুখ ......

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২১:৩১
মারুফ জাকারিয়া মারুফ জাকারিয়া এবছর এইচএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা জাকিরুল ইসলাম দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব-এডিটর ও মাতা রোমানা আক্তার গৃহিণী। মারুফ প্রকৌশল হতে চায়। ইসরাত জাহান লিমা ইসরাত জাহান লিমা এ বছর এইচএসসি পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ আবু জাফর দৈনিক ইত্তেফাকের পিএবিএক্স বিভাগের ইনচার্জ এবং মাতা নূরজাহান কাজল গৃহিণী। মোঃ আশরাফুল ইসলাম মাহিন মোঃ আশরাফুল ইসলাম মাহিন এবার এইচএসসি পরীক্ষায় ঢাকা সিটি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মোঃ রাকিবুল ইসলাম ও মাতা ফয়জুন্নেসা বেগম। মাহিন ব্যাংক কর্মকর্তা হতে চায়। সাকিব হাসান নাহিদ সাকিব হাসান নাহিদ এবার এইচএসসি পরীক্ষায় রাজউক উত্তরা মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে আলোকিত বাংলাদেশ কুড়িগ্রাম প্রতিনিধি সহিদুল আলম বাবুল ও নূরনাহার বেগমের পুত্র। নাহিদ মেরিন ইঞ্জিনিয়ার হতে চায়। নুসরত নওরিন সোহানা নুসরত নওরিন সোহানা এইচএসসি পরীক্ষায় মুক্তাগাছা মহাবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা মুক্তাগাছা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নয়ন ও মাতা মাহমুদা নাজনীন স্কুল শিক্ষক। সোহানা চিকিত্সক হতে চায়। গাজী সাজ্জাদ হোসাইন শাওন গাজী সাজ্জাদ হোসাইন শাওন এবার এইচএসসি পরীক্ষায় ঢাকা সিটি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা গাজী আকবর হোসাইন এবং মাতা তাসলিমা হোসাইন। শাওন ডাক্তার হতে চায়।