কিংবদন্তী ফুটবলার পেলে ৭৩ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী ৪১ বছর বয়সী জাপানি ব্রাজিলীয় ব্যবসায়ী মার্সিয়া সিবেলে আওকি।
ব্রাজিলে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপেও দু’জন একসাথে খেলা দেখতে গেছেন। তিনি হবেন পেলের তৃতীয় স্ত্রী। আগের দুটি সংসারে পেলের সন্তান-সন্তুতি আছেন পাঁচজন। হলিউডডটকম জানায়, ২০১০ সাল থেকেই দু’জনে মন দেয়া-নেয়া করছেন। পেলে প্রথম বিয়ে করেছিলেন ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি, রোজেমেরি দস রেইজ সলবিকে। সেই বিয়ে থেকে দুই কন্যা ছাড়াও আছেন সম্প্রতি জেলে যাওয়া ছেলে এডিসন। দু’জনের দাম্পত্য জীবন শেষ হয়ে যায় ১৯৮২ সালে। ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত পেলে ব্রাজিলিয় অভিনেত্রী জুজা মেনেগেলের সঙ্গে সম্পর্ক গড়েন। এ সম্পর্কটির অবসানের পর ১৯৯৪ সালে পেলে বিয়ে করেন মনোবিদ ও গায়িকা লেমস সিয়াক্সাসকে। এ ঘরে জন্ম নেয় যমজ সন্তান। দু’জনের সম্পর্কও অবশ্য টুঁটে গেছে অনেক আগেই।
