শোক সংবাদ

আপডেট : ১৫ আগস্ট ২০১৪, ২২:২১
শামসুন্নাহার খানম প্রভা নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলার কাটলী নিবাসী আওয়ামী লীগ নেতা কর্ণেল (অব.) নূর খানের স্ত্রী শামসুন্নাহার খানম প্রভা (৬৪) অসুস্থতাজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরাসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এম আতিকুল ইসলাম আতিক লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আতিকুল ইসলাম আতিক (৬৬) ফুসফুস ক্যান্সারজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। আবদুল হক ভূঁইয়া বাবুল জে এস ডির কেন্দ্রীয় নেতা নোয়াখালীর চাটখিল উপজেলা সাধারণ সম্পাদক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুল হক ভূঁইয়া বাবুল (৫৫) চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আতিকুল হোসেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের বড় ভাই আতিকুল হোসেন (৬৭) চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছে। আবদুল আলী বেপারী কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আবদুল আলী বেপারী (৬৫) চিকিত্সাধীন অবস্থায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু গভীর শোক প্রকাশ করেছেন। আজিতুন্নেছা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন খানের মা আজিতুন্নেছা (৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল উপজেলার বানাই গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।