রাজধানীর গুলশানে ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ হোস্টেল থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাঈমা বিনতে নাহিদ (১৬)। বৃহস্পতিবার দিবাগত রাতে হোস্টেলের ৬ষ্ঠ তলার একটি কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বারিধারায় নাঈমা বিনতে নাহিদের লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের পর শুক্রবার সকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান, নিহত নাঈমার কক্ষ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে লেখাগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তার একটি পরীক্ষা কিছুটা খারাপ হয়েছিল। তবে তা আত্মহত্যার মতো কারণ নয়।
