গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আজ শনিবার সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা ৩টায় শুরু হয়ে মগবাজার পর্যন্ত যাবে এই মিছিল।
গতকাল সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিছিলের এই অনুমতি দেয়। বিএনপির যুগ্ম মহাসচিব (দফরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানান, কালো পাতাকা মিছিল করার অনুমতি দিয়েছে ডিএমপি। আমরা আশা করছি, শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি আমরা পালন করতে পারব। এর আগে এই কর্মসূচিকে ঘিরে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল। সন্ধ্যার আগে পর্যন্ত পুলিশ অনুমতি দেয়নি।
