সাধারণ অন্যান্য যাত্রীর মতোই তারা তিনজনও বিমানে উঠছিলেন এবং বসেছিলেন। কিন্তু হঠাত্ করেই একটি হূদয় ভাঙ্গা খবর আসলো। বিমানের নিরাপত্তা কর্মকর্তা জানালেন, তাদের বিমানে যাওয়া হবে না! কারণটা তখনো তাদের কাছে ছিল অজানা। এরপর বিমান সংস্থা কর্তৃপক্ষ জানালেন, তাদের এইডস রোগে ভুগছেন। অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে, তাহলে এইডস রোগ কী সংক্রামক!
রোগের দুনিয়ায় একটি মারাত্মক রোগের মধ্যে এইডস অন্যতম। এই রোগ যার হয় তার মৃত্যু অনিবার্য। এখন পর্যন্ত এই রোগের চিকিত্সায় গ্রহণযোগ্য কোনো ওষুধ তৈরি হয়নি। তাই চিকিত্সকরা এইডস রোগীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা দেন। কিন্তু ভিন্ন এবং ব্যতিক্রমী একটি ঘটনা ঘটালো চীনের অন্যতম বিমান সংস্থা স্প্রিং। এইচআইভি পজিটিভ ভাইরাস ছিল দুজনের শরীরে। বাকি একজন তাদের বন্ধু। বিমান কর্তৃপক্ষ তিনজনেরই টিকিট বাতিল করে। তারা চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় কোনিয়াং থেকে বেইজিংয়ের দক্ষিণে অবস্থিত শিজিয়াজুয়াং যাওয়ার জন্য বিমানে উঠছিলেন। এই রোগটি কোনো ছোঁয়াছে রোগও নয় যে বিমানের অন্যান্য যাত্রীদের শরীরে ওই রোগের জীবাণু প্রবেশ করতে পারে। কিন্তু তারাও ছাড়বার পাত্র নন। তারা বিমান সংস্থাটির বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। সংস্থাটির কাছে ক্ষমা প্রার্থণা এবং ৮ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন। কিন্তু শাস্তি কী পাবে বিমান সংস্থা! - গ্লোবাল টাইমস
