গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ১৮:৪৯
ঠিক দুনিয়াজোড়া খ্যাতি না পেলেও কানাডার বক্সিং অঙ্গনের অনেকের কাছেই পরিচিত একটি নাম আব্রাহাম পারভিন। ১৯৩৫ সালে প্রথমবারের মতো যখন তিনি রিং এ নেমেছিলেন তখন এই পাতার অধিকাংশ পাঠকেরই জন্ম হয়নি। এমনকি এর কয়েক দশক পর যখন খেলা ছেড়ে আব্রাহাম যখন নিজেকে বক্সিং এর ট্রেনিংয়ে নিয়োজিত করেন তখনও বিশ্বের অনেক দেশেই সে অর্থে জনপ্রিয়তা পায়নি খেলাটি। তবে সেই ষাটের দশক থেকে শুরু করে আজ অবদি একটি দিনও বক্সিং থেকে নিজেকে দূরে রাখেননি আব্রাহাম। বরং নিরলসভাবে এখনও তিনি তার বক্সিং এর জ্ঞান বিতরণ করে যাচ্ছেন আধুনিক যুগের বক্সারদের মাঝে। যার স্বীকৃতি হিসেবে কিছুদিন আগেই সবচেয়ে বেশি বয়সী (৯৫ বছর) বক্সিং প্রশিক্ষক হিসেবে গিনেজ সম্মাননা পেয়েছেন আব্রাহাম পারভিন।