ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি চক্র প্রকাশ্যে চাঁদাবাজি করছে। সদরঘাটে চাঁদাবাজি চলে বেশ কয়েকটি পর্যায়ে। এসব নিয়ন্ত্রণের জন্য পৃথক পৃথক লোক রয়েছে। নৌকার মাঝি, ঘাটের ফলের দোকান ও হকারদের কাছ থেকে কয়েক পর্যায়ে চাঁদা আদায় করা হয়। পাশপাশি কুলিদের অত্যাচারে সদরঘাটের লঞ্চযাত্রীরা অতিষ্ঠ। সদরঘাট লঞ্চ টার্মিনালসহ প্রতিটি স্থানে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি ঘটনাকে লঘু অপরাধ হিসাবে গণ্য করে দুর্বৃত্তদের আধিপত্যকে উত্সাহিত করা মোটেই সমীচিন নয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহাব, সুমাইয়া, নাজমুল, তুনান, নলছিটি, ঝালকাঠি
