ময়মনসিংহের পার্কে বাতি নেই

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:৫১
ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী বাঁধ সংলগ্ন পার্কে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। সন্ধ্যা ঘনিয়ে এলে পার্ক অন্ধকারে নিমজ্জিত হয়। যাঁরা দিনের বেলায় কাজের চাপে পার্কে আসতে পারেন না তাঁরা রাতে আসেন। বাতির ব্যবস্থা না থাকায় রাতের অন্ধকারে মশা দুদণ্ড শান্তিতে থাকতে দেয় না। চোর-ছেচ্ছরদেরও উত্পাত বেড়েছে। বাতির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আবদুর রাজ্জাক, পুরোহিতপাড়া, ময়মনসিংহ