মেধাবী মুখ ......

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:১৪
ইনতিশার শামসাদ ইনতিশার শামসাদ এইচএসসি পরীক্ষায় ঢাকা নটরডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোঃ শামসুদ্দিন এবং শাকিলা সরকার সংগীতার একমাত্র সন্তান। ইনতিশার ভবিষ্যতে আর্মি অফিসার হতে চায়। রুমি আক্তার রুমি আক্তার কক্সবাজারের মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল এড বি এম কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মহেশখালীর কালামারছাড়া ঝাপুয়া এলাকার বাসিন্দা নুরুল আলম ও জন্নতুল মাওয়ার মেয়ে। সে হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রী অর্জন করতে চায়। মোহায়মিনুল ইসলাম খোকন মোহায়মিনুল ইসলাম খোকন মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল এড বি এম কলেজ থেকে হিসাব বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। সে মহেশখালীর ফকিরা ঘোনার বাসিন্দা জমির হোসেন ও জীবন আরা বেগমের পুত্র। সে একজন ব্যাংকার হতে চায়। ফাতেমা বেগম তিথি ফাতেমা বেগম তিথি এইচএসসি পরীক্ষায় ঢাকার মতিঝিল আইডিয়াল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তিথির পিতা মোহাম্মদ মাকছুদুর রহমান ঢাকা থেকে প্রকাশিত মাসিক সত্য প্রবাহ’র সম্পাদক ও প্রকাশক এবং মা জেসমিন নাহার (লিপি) একজন গৃহিণী। সুমাইয়া ইশরাত শান্তা সুমাইয়া ইশরাত শান্তা (এইচএসসি) পরীক্ষায় সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ডিস্ট্রিক্ট ইনটিলিজেন্ট সুনামগঞ্জের জেলা বিশেষ শাখার দায়িত্বপ্রাপ্ত কামরুল ইসলাম ও সেলিনা মমতাজের একমাত্র মেয়ে। সুমাইয়া আদর্শ চিকিত্সক হতে চায়।