কলারোয়ায় যৌতুকের বলি গৃহবধূ সাবিনা

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৬
কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামে গত শুক্রবার রাতে সাবিনা খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে স্বামী ইমরান। নিহত গৃহবধূর বাবা কওছার আলী জানান, সাবিনা যৌতুকের ৩০হাজার টাকা আনতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। সে জ্ঞান হারিয়ে ফেললে তার গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলিয়ে রাখেন ইমরান। কলারোয়া থানার ওসি জানান, নিহতের গলায় ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।