চাটখিলে প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২১:৪৭
নোয়াখালী জেলার চাটখিলে গত ৩/৪দিনে টানা প্রবল বর্ষণে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিন্ম আয়ের লোকজন কাজ না থাকায় কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছে। নিন্ম অঞ্চলের রাস্তাঘাটে পানি উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে দিনমজুর, রিক্সা চালক, সিএনজি ও টেম্পু চালকসহ প্রায় ২হাজার শ্রমিক গত ৪/৫দিন থেকে কর্মহীন হয়ে পড়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী প্রতিষ্ঠানে উপস্থিতি কম, রাস্তাঘাট ও বিভিন্ন হাট-বাজারে অনেক দোকানপাট বন্ধ রয়েছে এবং লোকজনের উপস্থিতিও কম রয়েছে।