ঝিনাইগাতী উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকদের রোপা আমন ক্ষেত ও বীজতলা। পাহাড়ী ঢলের পানির তোড়ে সোমেশ্বরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে অর্ধশত একর ফসলি জমিতে বালি জমেছে। এতে কৃষকের আমন ক্ষেত ও বীজতলার ক্ষতি হয়েছে।
২০০৯ সালে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন কৃষকদের স্বার্থে সোমেশ্বরী নদীর দুপুরিয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। কিন্তু গত বোরো মৌসুমে স্থানীয় এক কৃষক ঐ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ড্রেন তৈরি করে বোরো ক্ষেতে পানি উত্তোলন করেন। ঐ ড্রেনটি ভরাট না করায় বন্যার পানি প্রবেশ করে নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙ্গে যায়।
