বিশ্বের প্রযুক্তির অন্যতম সর্ববৃহত্ প্রতিষ্ঠান গুগল। পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে গুগলের ওপর নির্ভর করে। তারা যোগাযোগের সময় এই ভয়ে থাকে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। মানুষ যখন গুগলকে ভয় পাচ্ছে তখন গুগল ভয় পাচ্ছে হাঙ্গরকে!
বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্যি। গুগুলের যোগাযোগ ব্যবস্থা মূলত সমুদ্রের তলদেশের ফাইবার অপটিক তারের ওপর নির্ভরশীল। সমুদ্রের নীচের তারের মাধ্যমেই সারা বিশ্বের মানুষকে একটি ইন্টারনেট গ্রামের মধ্যে নিয়ে এসেছে গুগল। পৃথিবীর বুকে যেমন গুগল অন্যতম শক্তিশালী একটি প্রতিষ্ঠান তেমনি হাঙ্গর শক্তিশালী পানিতে বাস করা প্রাণীর রাজ্যে। গুগল আতঙ্কে থাকে কখন না আবার হাঙ্গর তাদের তারের ওপর আক্রমণ চালায়। হাঙ্গরের ভয়ে প্রতিষ্ঠানটি তারের গায়ে জড়াচ্ছে বুলেটপ্রুফ জ্যাকেট। এর আগে কয়েকবার হাঙ্গরের আক্রমণে ইন্টারনেটে ব্যাপক বিঘ্ন ঘটে। ১৯৮০, ১৯৮৫ এবং ১৯৮৭ সালে সমুদ্রের প্রশান্ত মহাসাগরের পানির নীচের তারে হাঙ্গরের আক্রমণে আমেরিকা এবং ইউরোপের দেশগুলোর ইন্টারব্যবস্থায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। ১৯৮৫ সালে তারের আক্রমণস্থলে হাঙ্গরের দাঁতও পাওয়া যায়। সেই দুর্যোগ থেকে রক্ষা পেতেই আগেভাগে ব্যবস্থা নিচ্ছে গুগল। - টাইমস অব ইন্ডিয়া
