একজন মানুষ নিজের সৌন্দর্য প্রকাশ করতে কতদূর যেতে পারে? নিজের সৌন্দর্য দেখাতে গিয়ে ছুরির আঘাত সহ্য করা সম্ভব! প্রযুক্তি এবং সৌন্দর্যের প্রতিযোগিতার যুগে মানুষের কাছে নিজেকে তুলে ধরতে সেটাও এখন সহজ হয়ে গেছে। এই যেমন এক মার্কিন নারীর ক্ষেত্রে। সেলফির জন্য হাত সুন্দর করতে তিনি সেই যন্ত্রণাদায়ক কাজটিই করেছেন!
নিউইয়র্কের ৩৩ বছরের ক্রিস্টিনা হ্যান্ডারশটের বাগদান সম্পন্ন হয়েছে। এসময় তিনি একটি আংটি পেয়েছেন। কিন্তু তার আংটি পরা হাতটি সেলফিতে সুন্দর মনে হচ্ছিল না। তাই তিনি হাতকে আরো সুন্দর করার সিদ্ধান্ত গেলেন। গেলেন ত্বকবিশেষজ্ঞের কাছে। বিশেষজ্ঞরা তাকে হাতটিতে অস্ত্রোপচার করার কথা বলায় তিনি রাজি হয়ে গেলেন। কেবল ছুরির নীচেই যেতে রাজি হলেন না। তিন হাজার মার্কিন ডলার খরচও করেছেন। অস্ত্রোপচারের পর নিজের হাতের নতুন রূপে সন্তুষ্ট হন ক্রিস্টিনা। তিনি জানান, শিরাগুলো এত নীল ছিল না। ক্রিস্টিনার অস্ত্রোপচারকারী চিকিত্সক প্লাস্টিক সার্জন এরিয়েল ওস্টাড জানিয়েছেন, তার কাছে সার্জারি করতে আসা অনেকেই এখন নিজেদের সেলফি দেখিয়ে তাদের খুঁতগুলো তার কাছে তুলে ধরেন। - এনডিটিভি
