সক্রিয় মৌসুমী বায়ু প্রবাহের কারণে দ্বিতীয় দিনের ন্যায় গতকাল শনিবার অভ্যন্তরীণ নৌ-রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লি¬উটিএ কর্তৃপক্ষ।
বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা মোঃ শহিদউল্ল¬াহ জানান, বরিশাল অঞ্চলের নদী বন্দরে আবহাওয়া অধিদপ্তর থেকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখানোর কারণে শুক্রবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চ (৬৫ ফুটের কম) চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। যা শনিবারও বলবত্ ছিলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা বলবত্ নয় বলেও তিনি উল্লেখ করেন।
