আজকের রাশিফল

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ১৯:৫৯
আজ ৩ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২১ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা: ৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি, মঙ্গল। আপনার শুভসংখ্যা: ১, ৯। শুভবার: রবি, মঙ্গল। শুভরত্ন: রুবী, প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি সাহসী, মেজাজী ও উদ্যোগী। আপনার আত্মবিশ্বাসের সাথে আছে জঙ্গি মনোভাব। দ্রুত কথা বলতে ও কাজ করতে পারেন আপনি। সহজেই উত্তেজিত হন। স্পষ্টবাদিতা অনেক শত্রুর জন্ম দিতে পারে। আপনার ন্যায় বিচারবোধ প্রবল। স্বাধীন স্বকীয়তা নিয়ে বাঁচতে চান। সরাসরি লক্ষে পৌঁছতে চান। নেতৃত্ব ও বন্ধুত্বের গুণাবলী সামাজিক কাজ বা আন্দোলনের সাথে জড়িয়ে ফেলতে পারেন। বিনয়ী ধৈর্যশীল ও কুশলী হলে আপনি দ্রুত সাফল্যের পথে এগিয়ে যাবেন। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কাসপার ওয়াইন বার্গার, শেলী উইনটার্স, রোমান পোলানস্কি, বিজয় লক্ষ্মী পন্ডিত, আবু বকর সিদ্দিক, রাজনীতিক আবদুল কাদের মোল্লা, অভিনেতা ফারুক, প্রবীর মিত্র প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ কোনো দায়িত্বপূর্ণ কাজ হাতে না নিলেই ভালো করবেন। মন চঞ্চল হতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ স্বামী-স্ত্রীর অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। মন স্থির করে চিকিত্সার উদ্যোগ নিন। চঞ্চলতা মনোদৈহিক সমস্যার সৃষ্টি করতে পারে। আর্থিক চিন্তা থাকলেও খুব একটা অসুবিধা হবে না। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলুন। পুরনো কোনো বন্ধুর সাথে সাক্ষাত্ হতে পারে। কর্মোপলক্ষে বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হতে পারে। বৈদেশিক কোনো প্রশিক্ষণের ব্যাপারে যোগাযোগ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ হঠাত্ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। কোনো নিকট আত্মীয়ের সহযোগিতা পাবেন। দূরের যাত্রা শুভ। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ ক্রিয়াবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সাফল্য ও সুনাম পেতে পারেন। পারিবারিক ব্যাপারে কিছুটা দুশ্চিন্তা দেখা দিতে পারে। হঠাত্ আনন্দদায়ক কিছু ঘটতে পারে। বাইরে যাবার সুযোগ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ হঠাত্ আবেগপ্রবণ হয়ে উঠতে পারেন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। পারিবারিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। মিথ্যা বদনাম রটার আশংকা আছে। কোনো মহিলা উপকৃত হতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কারো আচরণে হতাশ হতে পারেন। মন কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। হঠাত্ কোনো ভালো সংবাদ পেতে পারেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ মিডিয়াকর্মীদের পেশাগত দায়িত্ব সম্পর্কে সতর্ক থাকতে হবে। ব্যবসায়িক মন্দা অব্যাহত থাকবে। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব বলয় বৃদ্ধি পাবে। পদস্থ-কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো নিকট আত্মীয়ের সহযোগিতা পাবেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ মিথ্যা বদনামের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। অকারণ ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন। সামগ্রিক পরিস্থিতি আজ অনুকূল নাও থাকতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কেউ আজ ক্ষতি করার চেষ্টা করতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ দুশ্চিন্তা দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন। আজ কেউ অহেতুক ভুল বুঝতে পারে। শরীর ভালো নাও যেতে পারে।