শিল্প-সাহিত্যের দেশ হিসেবে সমাদৃত ফ্রান্সের নাইস শহরে প্রতি বছরের মতো এবারও বসেছিল ‘নাইস জ্যাজ ফেস্টিভ্যাল’। আর চলতি বছর এই আয়োজনের শুরুতেই অন্যরকম এক উদ্যোগের মাধ্যমে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান জ্যাজ ফেস্টিভ্যালে অংশ নেওয়া মিউজিশিয়ানরা। জ্যাজ মিউজিকের ক্লাসিক যুগ থেকে শুরু করে আজ অবদি এ ধারার সংগীতের সাথে সবচেয়ে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে যে বাদ্যযন্ত্রটি সেই স্যাক্সোফোনের ছবিই মিউজিশিয়ানরা ফুটিয়ে তুলেছিলেন নিজেদেও নিয়মমাফিক সমাবেশ দিয়ে। আর নাইস শহরের প্রোমেনেড ডু প্যালিয়নে ১,৬৬০ জন মানুষের মাধ্যমে ফুটিয়ে তোলা এই স্যাক্সোফোনের চিত্রটিই হলো এ যাবতকালে মানুষের মাধ্যমে ফুটিয়ে তোলা সবচেয়ে বড় বাদ্যযন্ত্রের ছবি। আর ফেস্টিভ্যালের স্লোগান ও বাদ্যযন্ত্রসহ সম্পূর্ণ শিল্পকর্মটির আকার দাঁড়ায় ৫৬ মিটার বা ১৮৩ ফুট ৮ ইঞ্চি।
