১. বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
উত্তর: পদ
২.পদ প্রধানত কয় প্রকার?
উত্তর: দুই প্রকার
৩. বাক্যে ব্যবহূত প্রতিটি শব্দকে কী বলা হয় ?
উত্তর: পদ
৪. সব্যয়/ নাম পদ কত প্রকার ?
উত্তর: চার প্রকার
৫. পদ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
উত্তর: শব্দ তত্ত্ব
৬. নাম ও শব্দ থেকে শব্দবিভক্তি যোগে যে পদ গঠিত হয় তাকে কী বলে?
উত্তর: নামপদ
৭. ধাতু থেকে ধাতুবিভক্তি যোগে গঠিত পদকে কী বলে?
উত্তর: ক্রিয়াপদ
৮. অর্থ ও বাক্যে প্রয়োগ ভেদে পদ মোট কত প্রকার?
উত্তর: পাঁচ প্রকার
৯.একটি সংজ্ঞাবাচক বিশেষ্যের একটি উদাহরণ দাও ।
উত্তর: গীতাঞ্জলি
১০. ভাববাচক বিশেষ্যের একটি উদাহরণ দাও ।
উত্তর: ভোজন
১১. সমষ্টিবাচক বিশেষ্যের একটি উদাহরণ দাও ।
উত্তর: জনতা
১২. বস্তুবাচক বিশেষ্যের একটি উদাহরণ দাও ।
উত্তর: কলম
১৩. ‘জাতিবাচক’ বিশেষ্যের একটি উদাহরণ দাও ।
উত্তর: নদী
১৪. ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?
উত্তর: সংজ্ঞাবাচক
১৫. গুণবাচক বিশেষ্যের উদাহরণ দাও।
উত্তর: মধুরতা/ তারল্য/ তিক্ততা
১৬. বিশেষ্য পদ কত প্রকার ?
উত্তর: ছয় প্রকার
১৭. ক্রিয়াবাচক বিশেষ্যের উদাহরণ দাও ।
উত্তর: গমন
১৮. গরু, ঘোড়া, মানুষ প্রভৃতি কোন বিশেষ্যের উদাহরণ?
উত্তর: জাতিবাচক বিশেষ্য
১৯. কোন কিছুর নামকে কী বলে?
উত্তর: বিশেষ্য পদ
২০.বিশেষণ প্রধানত কত প্রকার?
উত্তর: দুই প্রকার
২১. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে, তাকে কী বলে?
উত্তর: ভাব বিশেষণ
২২.’নিশীথ রাতে বাজছে বাঁশি’- এ বাক্যে নিশীথ’ কোন পদ?
উত্তর: বিশেষণ
২৩. ভাব বিশেষণ কত প্রকার?
উত্তর: চার প্রকার
২৪.বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহূত হয় তাকে কী বলে?
উত্তর: সর্বনাম পদ
২৫. সর্বনাম পদ কত প্রকার ?
উত্তর: দশ প্রকার
২৬. যে, যা, যার প্রভৃতি কোন প্রকারের সর্বনাম ?
উত্তর: সংযোগজ্ঞাপক
৩১. সর্বনাম কোন পদের পরিবর্তে ব্যবহূত হয়ে থাকে?
উত্তর: বিশেষ্যের
৩২. বাক্যের অপরিবর্তনীয় শব্দকে কী বলে?
উত্তর: অব্যয় পদ
