বিজ্ঞান
প্রাণী শ্বাস কার্যে কী গ্রহণ করে?
সুপ্রিয় শিক্ষার্থীরা,
শিবরাম আদর্শ সরকারি প্রা: বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একটি গ্রুপ প্রাথমিক বিজ্ঞান বইয়ের ১ম ও ২য় অধ্যায় পাঠ করে নিজেরা নিম্নোক্ত প্রশ্ন তৈরি করে। উত্তর গুলোও তারা দিয়েছে। এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন তাদের গ্রুপ টিচার গৌড় সরকার।
সঠিক উত্তরটি খাতায় লিখ:
ক) নিচের কোনটি জড় পদার্থের উপাদান?
১) পানি ২) মানুষ
৩) মাটি ৪) বিড়াল
খ) নিচের কোনটি ছাড়া উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না?
১) বায়ু ২) মাটি
৩) পানি ৪) সবগুলো
গ) উদ্ভিদের পাতায় কী আছে?
১) খাদ্য ২) সবুজ কণিকা
৩) পানি ৪) বায়ু
ঘ) উদ্ভিদ শ্বাস কার্যে কী গ্রহণ করে?
১) নিয়ন ২) হিলিয়াম
৩) হাইড্রোজেন ৪) নাইট্রোজেন
ঙ) প্রাণী শ্বাস কার্যে কী গ্রহণ করে?
১) অক্সিজেন ২) নিয়ন
৩) হাইড্রোজেন ৪) নাইট্রোজেন
চ) কোন পরিবেশ নানাভাবে জীবের জীবন ধারণকে প্রভাবিত করে?
১) সামাজিক ২) জৈব
৩) জড় ৪) রাজনৈতিক
ছ) জীব জগতে উদ্ভিদ ও প্রাণী এক অপরের কীসে বেঁচে থাকে?
১) নির্ভরশীলতায় ২) সাহায্যে
৩) ভালোবাসায় ৪) দয়ায়
জ) উদ্ভিদের পাতায় সবুজ- রয়েছে?
১) পরমাণু ২) ক্যালসিয়াম
৩) খাদ্য ৪) কণিকা
ঝ) শক্তির প্রধান উত্স কী?
১) চন্দ্র ২) ইঞ্জিন ৩) সূর্য ৪) কয়লা
ঞ) কে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে?
১) উদ্ভিদ ২) প্রাণী
৩) মানুষ ৪) গরু-ছাগল
ট) অপরিকল্পিতভাবে বাস গৃহ নির্মাণ করলে কী দূষণ হয়?
১) পানি ২)শব্দ
৩)মাটি ৪) সবগুলো
ঠ) উচ্চ শব্দে আওয়াজ করলে কী দূষণ হয়?
১) শব্দ ২) বায়ু ৩) পানি ৪) মাটি
ড) বন ধ্বংস করলে কী দূষণ হয়?
১) পানি ২) পরিবেশ ৩) মাটি ৪) শব্দ
ঢ) পুকুরের উপর কাঁচা পায়খানা তৈরি করলে কী দূষণ হয়?
১) বায়ু ২) মাটি ৩) পানি ৪) শব্দ
ণ) কী দূষণের কারনে মাটির উর্বরতা নষ্ট হয়?
১) পানি ২) মাটি ৩) শব্দ ৪) বায়ু
উত্তর:ক) ৩) মাটি খ) ৪) সবগুলো গ) ২) সবুজ কণিকা ঘ) ৪) কার্বন ডাই অক্সাইড ঙ) ১) অক্সিজেন চ)৩) জড় ছ) ২) সাহায্যে জ) ৪) কণিকা
ঝ) ৩) সূর্য ঞ) ১) উদ্ভিদ ট) ৪)বায়ু ঠ) ১) শব্দ ড)২) পরিবেশ ঢ) ৩) পানি ণ) ২) মাটি ।
০০০০
বাংলা
অহংকারী ও অত্যাচারীর পরিণাম খুব ভয়াবহ হয়
মো. সুজাউদ দৌলা
প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
শব্দদূষণ
প্রশ্ন-২। শহরে ঘুমানোয় অসুবিধা কেন?
উত্তর: শহরে ঘুমানোয় অসুবিধা হওয়ার কারণ: শহরের রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চলে। আর বিকট শব্দে বাঁশি বাজায়। দুপুর বেলা পাতি কাক কা-কা করে কর্কশ কণ্ঠে ডেকে ওঠে। ফলে ঘুমানোয় অসুবিধা হয়। তাছাড়া শহরের আধুনিক বাড়ির দরজায় আছে কলিংবেল। লোকে বাইরে থেকে বেল বাজায়। আর ঘরে আছে সিডি, টিভি, টেলিফোন। টিভিতে অনুষ্ঠান চলে রাত-দিন। টেলিফোন বেজে ওঠে যখন-তখন। শহরের গলিপথে ফেরিওয়ালা ফেরি করে। সে জিনিসপত্র বিক্রির জন্য হাঁক দেয়। খাঁ-খাঁ দুপুরে ফেরিওয়ালার এই বিকট হাঁক-ডাক বিরক্ত লাগে। এসব কারণে শহরে ঘুমানোয় অসুবিধা হয়।
প্রশ্ন-৩। কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন?
উত্তর: ‘শব্দদূষণ’ কবিতায় কবি নানা পশুপাখির কথা বলেছেন।
যার ডাক আমার ভালো লাগে: কুকুরের ডাক ও পাখির ডাকের মধ্যে পাখির ডাকটি আমার ভালো লাগে।
আমার ভালো লাগার কারণ: আমার ভালো লাগে পাখিদের ডাক। গাছের ডালে ডালে আর পাতার ফাঁকে বসে পাখিরা কিচিরমিচির করে গান গায়। সে গান শুনে খুবই ভালো লাগে আমার। কিন্তু কুকুরের ঘেউ-ঘেউ ডাক শুনতে ভালো লাগে না।
পাখির ডাক সুমধুর। তার মধুর ডাক শুনতে সবার ভালো লাগে।
প্রশ্ন-৪। গ্রামের মানুষ কোন পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে?
উত্তর: গ্রামে মানুষ যে পাখির ডাক শুনে ঘুম থেকে ওঠে: মোরগের ডাক শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙে। আর সকালের আলো ফুটলে ডেকে ওঠে দোয়েল, ঘুঘু, চড়ুই পাখি। এসব পাখির গান শুনে গ্রামের মানুষ কর্ম-চঞ্চল হয়ে ওঠে।
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
০১। প্রশ্ন : নূর মোহাম্মদ শেখের কী ইচ্ছা ছিল?
উত্তর : নূর মোহাম্মদ শেখ একজন বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ। বাবা মায়ের একমাত্র সন্তান নূর মোহাম্মদ শেখ বাল্যকালে ছিলেন অনেক দুরন্ত। নাটক, গান আর থিয়েটারের প্রতি ছিল তাঁর প্রবল অনুরাগ। তাই নূর মোহাম্মদ শেখের ইচ্ছা ছিল নাটক, গান, আর থিয়েটার করার।
০২। প্রশ্ন : নূর মোহাম্মদ শেখের জীবন কীভাবে বদলে গেল?
উত্তর : নূর মোহাম্মদ শেখ একজন বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ। তিনি বাল্যকালে খুব দুরন্ত ছিলেন। গান, নাটক আর থিয়েটারের প্রতি তাঁর আগ্রহ ছিল। ইচ্ছা ছিল নাটক, গান আর থিয়েটার করার। কিন্তু হঠাত্ করে তাঁর বাবা মারা যাওয়ায় তাঁর জীবন বদলে গেল।
০৩। প্রশ্ন : নূর মোহাম্মদ শেখ কীভাবে শহিদ হলেন?
উত্তর : নূর মোহাম্মদ শেখ একজন বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ। পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি শহিদ হয়েছেন।
যেভাবে শহিদ হয়েছেন: ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা। এদের নেতৃত্ব দিচ্ছিলেন নূর মোহাম্মদ শেখ। পাশেই পাকিস্তানি সৈন্যরা। যেকোনভাবে মুক্তিযোদ্ধারের খবর পেয়ে যায়। তিন দিক থেকে শত্রুরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে । এমন সময় আহত হলেন সাহসী যোদ্ধা নান্নু মিয়া। নূর মোহাম্মদ বার বার স্থান বদল করে যুদ্ধ করছিলেন। এমন সময় শত্রুদের একটি গোলা এসে তাঁর পায়ে লাগে। মৃত্যু আসন্ন বুঝতে পেরে আরেক যোদ্ধা মোস্তফা কামালকে নির্দেশ দিলেন নান্নু মিয়াকে নিয়ে পিছু হটতে। মুক্তিযোদ্ধারা পিছু হটলো, নূর মোহাম্মদ শেখ বীরের মতো একাই যুুদ্ধ করতে করতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
নূর মোহাম্মদ শেখ পাকিস্তানি সৈন্যদের সাথে যুদ্ধ করে শহিদ হয়েছেন। তিনি অমর।
০৪। প্রশ্ন : সিপাহি মুন্সী আবদুর রউফের যুদ্ধের ঘটনাটা লেখ।
উত্তর :অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি গৌরবময় স্বাধীনতা। এদের মধ্যে সাতজন হলো বীরশ্রেষ্ঠ। মুন্সী আবদুর রউফ ছিলেন বীরশ্রেষ্ঠদের মধ্যে অন্যতম।
মুন্সী আবদুর রউফ ছিলেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিক। যুদ্ধ শুরু হলে অন্যান্য বাঙালি সৈনিকদের মতো তিনিও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ১৯৭১ সালের ৮ই এপ্রিল শত্রুদের মোকাবেলা করতে আবদুর রউফ বুড়িঘাট এলাকার চিংড়িখালের দুপাশে অবস্থান নেন। পাকিস্তানি সৈন্যরা সাতটি স্পিডবোট আর দুটি মোটর লঞ্চ নিয়ে এগিয়ে আসে। যুদ্ধ শুরু হলে আবদুর রউফের অসামান্য কৌশলে অন্য মুক্তিযোদ্ধারা বেঁচে যান। একটা মেশিনগান হাতে নিয়ে তিনি একাই যুদ্ধ করতে থাকেন। একে একে সাতটি স্পিডবোট ডুবিয়ে দেন পাকিস্তানিদের। এমন সময় একটি গোলা এসে পড়ে তাঁর ওপর। শহিদ হন মুন্সী আবদুর রউফ।
০০০
গতকাল প্রকাশিত বিজ্ঞান বিষয়ের যোগ্যতাভিত্তিক ও শূন্যস্থান পুরণের উত্তর দেয়া হলো
সঠিক উত্তরঃ
১।ঘ, ২।খ, ৩।গ, ৪।খ, ৫।গ, ৬।গ, ৭।ঘ, ৮।গ, ৯।ঘ, ১০।ঘ, ১১।ক, ১২।গ, ১৩।খ, ১৪। ক, ১৫।ঘ, ১৬। গ, ১৭।গ, ১৮।গ, ১৯।খ, ২০।ক, ২১।খ, ২২। খ, ২৩। গ, ২৪। খ, ২৫। ঘ, ২৬। গ, ২৭। ঘ, ২৮।খ, ২৯।খ, ৩০।খ, ৩১।খ, ৩২।খ, ৩৩। গ, ৩৪।গ, ৩৫।ক, ৩৬। খ, ৩৭। গ, ৩৮।ক, ৩৯।ক, ৪০।খ
শূন্যস্থান পূরণঃ
১। খাদ্যশৃঙ্খল, ২। বাষ্পে, ৩।কার্বন মনোওক্সাইড, ৪।পরমাণু, ৫।পেশী, ৬। কৃত্রিম রঙ, ৭। জাঙ্ক,৮। গ্যালাক্সি, ৯। কাচাঁমাল, ১০। বেশী ।
