সমান সমান মর্যাদায় গড়ি সমতা

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:১০
নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নারীর অবদানের স্বীকৃতি প্রদান করার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধির লক্ষে ৩ বছরব্যাপী প্রচারাভিযান ‘সমান সমান মর্যাদায় গড়ি সমতা’। মানুষের জন্য ফাউন্ডেশন ও এর সহযোগী সংগঠন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত প্রচারিভাযানে আওতায় ‘গৃহস্থালি কাজ, যা যায় না দেখা’ বিষয়ে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন দেশবরেণ্য শিল্পী ও কার্টুনিস্ট রফিকুন্নবী। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে শাহীন আনাম বলেন, গৃহস্থালি কাজের ক্ষেত্রে নারীর অবদানকে মূল্যায়ন করা হলে এবং জিডিপিতে তা সংযুক্ত করা হলে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে। তিনি সবাইকে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসারও আহ্বান জানান।