শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ নয়াবিল ইউনিয়নের শিধুলী গ্রামের শহিদুল্লাহর বাড়ির পাশে খড়ের পালা থেকে ৬টি সদৃশ বোমা উদ্ধার করেছে।
রবিবার পুলিশ শিধুলী গ্রামের মৃত. আ. গনির ছেলে শহিদুলের বাড়ির পাশের খড়ের পালা থেকে পেট্রোল সদৃশ ৬টি বোমা উদ্ধার করে। শহিদুল ঢাকায় গার্মেন্টসে কাজ করে। তার খালি বাড়িতে কে বা কারা এলাকায় আতংক সৃষ্টি করার জন্য ৬ টি কাঁচের বোতলে কেরোসিন ভরে বোতলগুলো শহিদুলের খড়ের পালার পাশে রেখে দেয় বলে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হক জানান।
