শ্যামনগরে দুই ডাকাত আটক

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৫০
শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামে গত শনিবার রাত ১টায় ডাকাতির প্রস্তুতিকালে লোকজনের সহায়তায় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে- কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর গ্রামের শেখ মনিরুজ্জামান বাপ্পা ও একই গ্রামের আব্দুর রশিদ। থানা পুলিশ জানায়, ১০/১২ জন ডাকাত আরব আলীর বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে লোকজন তাদেরকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা ৪/৫ রাউন্ড গুলি ছুঁড়ে পালাবার চেষ্টাকালে জনতা দুই ডাকাতকে আটক করে। তাদের কাছ থেকে ৩টি রাম দা ও একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা দুই ডাকাত ও মটর সাইকেলটি পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।