ভারতে যাওয়ার সময় দালালসহ ৮ নারী ও পুরুষ আটক

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২০:৫১
অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় রবিবার দুপুরে সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে এক দালালসহ ৮ বাংলাদেশী নারী ও পুরুষকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার সোনারগাও এলাকার কবির হোসেন, শেফালী আক্তার, সেলিনা খাতুন, আসমা খাতুন, শিউলী খাতুন, সাজেদা খাতুন, লিজা খাতুন ও দালাল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের আসগর আলী।