সিলেটের ওসমানী নগরে আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। সংঘর্ষ চলাকালে প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচলে বন্ধ থাকে। এতে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে ঘটনাটি ঘটে। জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের দু’পক্ষের দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ জানান- পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
