বেনাপোলের গাজীপুর এলাকা থেকে ৫টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার গাজীপুর এলাকা থেকে আজগর আলী নামে এক ব্যক্তির বাড়ির আঙ্গিনা থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, আজগর আলী নামে স্থানীয় এক ব্যক্তি পুলিশকে ফোন করে জানায়, নাশকতা সৃষ্টির জন্য কে বা কারা তার বাড়ির কাঠের ঘরে পাঁচটি বোমা রেখে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো জব্দ করা হয়। বোমাগুলো পানির মধ্যে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
