পোরশায় কষ্টি পাথরের দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:১৩
নওগাঁ পোরশা উপজেলার সরাইগাছি মোড় এলাকা থেকে কষ্টি পাথরের দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শনিবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, পোরশা উপজেলার শাহাবাজপুর গ্রামের আব্দুস সালাম , একই বাদকোয়েন্দা গ্রামের মোজাম্মেল হোসেন ও দুলাল হোসেন এবং জেলার সাপাহার উপজেলার ভিকনা গ্রামের রুবেল হোসেন। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর আব্দুুর রহিম জানান, সন্ধ্যায় র্যাবের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে সরাইগাছি মোড় এলাকায় অভিযান চালায়। এসময় পোরশা-নওগাঁ সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মূর্তিগুলো কেনা-বেচার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।