ইহুদি চক্রান্তের বিরুদ্ধে মুসলমানদের প্রতিরোধ গড়ে তুলতে হবে

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:৪৩
চরমোনাই’র পীর হযরত মাওলানা মুফতী সৈয়দ রেজাউল করিম বলেছেন, দেশি বিদেশি ইহুদি চক্রান্তের বিরুদ্ধে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হয়ে ইসরাইলকে প্রতিহত করবে। নিরীহ ফিলিস্তিনীদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে গত শনিবার বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর চকবাজার, কাটপট্টি, সদর রোড প্রদক্ষিণ শেষে ফজলুল হক এভিনিউতে এসে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মাওলানা ইছহাক মোঃ আবুল খায়ের, ছাত্র নেতা মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আগৈলঝাড়া থানা সভাপতি মাওলানা আবু ইসহাক, উজিরপুর থানা সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম প্রমুখ।