খোলা ট্রাকে গ্যাস বিক্রি

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:৫৩
বন্দরনগরী চট্টগ্রামের লোহাগাড়া আবাসিক এলাকায় অবাধে খোলা ট্রাকে গ্যাস বিক্রি হচ্ছে। এতে যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত সামান্য অর্থ জরিমানা করলেও অবৈধ এ ব্যবসা বন্ধের উদ্যোগ নেই। গ্যাস বিক্রির স্পটের সামনে সিএনজিচালিত গাড়ির লম্বা লাইনের ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। সম্প্রতি বটতলী মোটর স্টেশন এলাকায় খোলা ট্রাক থেকে গ্যাস ভর্তির সময় সিএনজি অটোরিকশায় আগুন লেগে যায়। ফলে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অবিলম্বে ঝুঁকিপূর্ণ এ ব্যবসা বন্ধের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। মারুফ খান, লোহাগাড়া, চট্টগ্রাম