নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ছাতারপাইয়া বাজার যানজট প্রবণ এলাকা। সেনবাগ উপজেলার উত্তর-পশ্চিমে বাজারটির অবস্থান। সেনবাগ-সোনাইমু্্ড়ী-বেগমগঞ্জ উপজেলার সংযোগ স্থল হওয়ায় এই বাজারের ওপর দিয়ে অসংখ্য বাহন চলাচল করে। এই বাজার হয়ে সেনবাগ সদর, নোয়াখালী মাইজদী কোর্ট, ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ সারা দেশে যাতায়াত করে মানুষ। এখানকার রাস্তা ও বাজারের সরু লোহার-ব্রিজ সংস্কারণ অতি জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. গিয়াস উদ্দিন হূদয়,
চিলাদী, ছাতারপাইয়া, সেনবাগ, নোয়াখালী ৩৮৬৪
