সাকিব আল হাসানের গত বছরের দল বার্বাডোস ট্রাইডেন্টস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জিতলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিষেধাজ্ঞার কারণে সাকিব এবার ক্যারিবীয় লিগটিতে খেলতে না পারেননি।
তারপরও বৃষ্টি বাগড়ায় সৌন্দর্য হারানো ফাইনালে তার গেলবারের দলটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে গায়ানার আমাজন ওয়ারির্সকে ৮ রানে হারিয়ে এ কৃতিত্ব দেখায়।
সেন্ট কিটসের ব্যাসেটেরের ওয়ার্নার পার্কে গত শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালটিতে হারের ফলে শিরোপার কাছে এসেও আরেকবার আশাহত হতে হলো গত আসরের ফাইনালিস্ট গায়ানাকে। অথচ দলটি টস জিতে বার্বাডোসকে ২০ ওভারের এ খেলায় ছয় উইকেটে ১৫২ রানে বেধে রেখেছিল। বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলে ১৫.৫ ওভারে পাঁচ ওভারে জয়ের জন্য গায়ানার লক্ষ্য দাঁড়ায় ১১৬ রান। কিন্তু চার উইকেট হারিয়ে ১০৭ রানে থেমে যায় গায়ানার রানের চাকা।
ফাইনালে সেরা হন ট্রাইডেন্টসের পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক। ১১ ম্যাচে চারটি অর্ধশতকসহ ৪৪৬ রান করে এবারের আসরের সর্বোচ্চ স্কোরার হন গায়ানার সিমন্স। এক ম্যাচ কম খেলে ৪০ রানের ঘাটতিতে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বার্বাডোসের শোয়েব মালিক। তৃতীয় স্থানে থাকেন জ্যামাইকা তেলাওয়াসের ক্রিস গেইল।
উইকেট শিকারে সবার উপরে আছেন বার্বাডোসের রবি রামপাল। দশ ম্যাচ খেলে ১৮ উইকেট পান তিনি। তার চাইতে এক উইকেট কম পেয়ে এ তালিকায় পরের স্থানেই রয়েছেন গায়ানার সান্তোকি। ১৪ উইকেট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন জ্যামাইকা তেলাওয়াসের রাস্টি থেরন। —ক্রিকইনফো
