নেপালের সাথে বাংলাদেশ দলের এশিয়ান গেমস প্রস্তুতির জন্য আয়োজিত প্রীতি ম্যাচ দুটির সূচি একদিন পিছিয়েছে।
ঢাকায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৫ ও ২৮ আগস্ট দুই দলের খেলার কথা ছিল। কিন্তু নেপাল দল ঢাকায় আসার ফ্লাইট না পাওয়ায় বিষয়টি বাংলাদেশকে জানালে প্রীতি ম্যাচের সূচি একদিন পেছানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী ২৬ আগস্ট ঢাকা এবং ২৯ আগস্ট সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে ১৭ সেপ্টেম্বর শুরু হবে ১৭তম এশিয়ান গেমস। সেখানে অংশ নিবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। খেলোয়াড়দের প্রস্তুতি জোরদার করতে নেপালের এশিয়াডগামী দলকে প্রীতিম্যাচ খেলার আমন্ত্রণ জানায় বাফুফে।
