বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাচ কোচ ডি ক্রুইফ বাবার অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে এক সপ্তাহের ছুটি নিয়ে আজ দেশে যাচ্ছেন। গতকাল রাতে তার ঢাকা ত্যাগের কথা থাকলেও ফ্লাইট না পাওয়ায় যেতে পারেননি। তার অনুপস্থিতিতে সহকারী কোচ রেনে কোস্তার সাভারের বিকেএসপিতে বাংলাদেশ দলের অনুশীলন চালিয়ে যাবেন।
