সাবেক ক্রিকেটার এবং বিজেপি দলীয় সংসদ সদস্য কির্তি আজাদ বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলের হতশ্রী পারফরমেন্সে তিনি লজ্জিত।
কীর্তি আজাদ কলকাতায় একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘দেশের হয়ে খেলার জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি। কিন্তু ভারতীয় দল এখন যেভাবে খেলছে তাতে আমি লজ্জা বোধ করছি।’ ভারতীয় দলের লজ্জাস্কর ব্যাটিং ব্যর্থতা চলছেই। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারতীয় দল কিভাবে বিশ্ব ক্রিকেটে নিজেদের প্রাধান্য বিস্তার করেছিল তার উল্লেখ করে আজাদ বলেন, ‘আমাদের বাংলার বাঘ সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে ভারত কিভাবে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিল এখনো আমার সেটা মনে আছে।’—বাসস
