সাংবাদিক গিয়াস হূদরোগে আক্রান্ত

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:১৪
দৈনিক ইত্তেফাকের সাবেক সিনিয়র রিপোর্টার গিয়াসউদ্দিন আহমদ গত সপ্তাহে হূদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা উন্নতির দিকে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।