উপজেলায় গত শনিবার পুলিশ এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাহমুদুল হকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছাদাহা আজিমপুর এলাকায়। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ও একটি এবতেদায়ী মাদ্রাসার প্রধান। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা প্রদান, ভাংচুর ও অগ্নিসংযোগসহ সাতটি মামলা রয়েছে। সাতকানিয়া থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ওই জামায়াত নেতা এলাকার অধিকাংশ নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত।
