শোক সংবাদ

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২২:১৪
আজিয়া খাতুন দৈনিক ইত্তেফাকের যশোর চৌগাছা উপজেলা সংবাদদাতা ও জিসিডি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জাফরের মা আজিয়া খাতুন (১০০) বার্ধক্যজনিত কারণে গতকাল চাঁদপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে চাঁদপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোলায়মান খান গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় পিঞ্জুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সোলায়মান খান (৭৮) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। হাজী মো. ছানাউল্লাহ ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় কচুয়া গ্রামের সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মো. ছানাউল্লাহ ভূঁইয়া (৮০) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শিক্ষার মান সংরক্ষণ ও নকল প্রতিরোধ আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন গভীর শোক প্রকাশ করেছেন। বাহার উদ্দীন রাজশাহীর পুঠিয়া উপজেলার প্রবীণ সমাজ সেবক ও পুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাহার উদ্দীন (৭৭) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারাসহ স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন।