আমরা কতদিন ক্ষমতায় থাকব তা জানেন মহান আল্লাহপাক - যোগাযোগ মন্ত্রী

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২৩:০২
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কতদিন ক্ষমতায় থাকব সেটা জানেন মহান আল্লাহ পাক এবং নির্ধারণ করবে এদেশের জনগণ। তিনি গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তন্তর এলাকা পরির্দশন কালে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, আন্দোলন হয় যদি জনগণ অসন্তুষ্ট থাকে; কিন্তু এখন জনগণের অসন্তুষ্ট হওয়ার কোন কারণ নেই। বিএনপি এখন যদি জনগণকে প্রস্তুত না করে আন্দোলন করে তবে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে তারই পুনরাবৃত্তি ঘটবে। মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়কের ক্ষতিগ্রস্ত এলাকা আগামী ৭ দিনের মধ্যে মেরামতের নির্দেশ দেন এবং কর্তব্যে অবহেলার জন্য সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌলীকে শোকজ করার নির্দেশ দেন।