খুলনায় জেপি’র জাতীয় শোক দিবস পালন

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২৩:১৪
জাতীয় পার্টি (জেপি) খুলনা মহানগর ও জেলা শাখা গতকাল রবিবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা উল্লেখ করে তার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কোন দল বা গোষ্ঠীর নেতা নন। তিনি বাংলাদেশের এবং বাঙালি জাতির গর্বের ধন। একই সঙ্গে বক্তারা গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে সেখানে যুদ্ধ বন্ধের দাবি জানান। খুলনা সিটি কর্পোরেশনের অযৌক্তিক কর বৃদ্ধি এবং বাড়ি ভাড়া বৃদ্ধিরও প্রতিবাদ জানানো হয় সভায়। জাতীয় পার্টির (জেপি) খুলনা মহানগর শাখার আহবায়ক এমএস রাশিদা করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফ শফিকুল হামিদ চন্দন। বক্তৃতা করেন এডভোকেট মোঃ শহীদুল ইসলাম, কাজী মাসুদ আহম্মেদ, অধ্যাপক মোশারেফ হোসেন, অধ্যক্ষ ডাঃ এনএম আলম সিদ্দিকী, ডাঃ জেডি গোলদার, কবি তরুণ কুমার শীল, অধ্যাপক আলী আকবর, মোঃ মাহমুদ আলী, সম. হাফিজুল ইসলাম, কারী আবুল খায়ের, জেপির জার্মান শাখার নেতা হাওলাদার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা নাজির মোল্যা, মুক্তিযোদ্ধা কুব্বাত সেখ, মুক্তিযোদ্ধা পরিতোষ মজুমদার, ফাতেমা ইয়াসমিন লিপি, জেরিন সুলতানা, হাওলাদার ইকরামুল কবীর প্রমুখ।