১৯ আগস্ট, ২০১৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার
আজ ৪ ভাদ্র, ১৪২১ বঙ্গাব্দ এবং ২২ শাওয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি। আপনার শুভসংখ্যা:১। শুভবার: রবি। শুভরত্ন: রুবী।
প্রকৃতিগতভাবে আপনি আত্মসচেতন ও কর্তব্যপরায়ণ। আপনি মেধাবী, ব্যক্তিত্ব আকর্ষণীয়। নিজের চিন্তা-ভাবনা ও পরিকল্পনাকেই আপনি প্রাধান্য দেন। আপনি কর্মঠ ও উচ্চাভিলাষী, প্রতিজ্ঞায় অনড়। পছন্দ ও অপছন্দ প্রকাশে আপনার কোনো দ্বিধা নেই। সহজেই মনঃক্ষুণ্ন হতে পারেন। রেগে যেতে পারেন। চাটুকারিতায় ভুলে যেতে পারেন। তবে কোনো ক্ষোভ আপনি মনে রাখেন না। আপনাকে কৌশলী, সহনশীল ও লক্ষ্যাভিসারী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কথাশিল্পী ওগদেননাশ, জ্যোতির্বিদ জন ফ্লামস্টিড, বিমান আবিষ্কর্তা অরভিল রাইট, কবি জন ড্রাইডেন, কাজী রোজী, দার্শনিক গিলবার্ট রেইল, ফ্যাশন ডিজাইনার গ্যাবরিয়েল সেন্যাল, প্রযোজক মুস্তাফিজুর রহমান, নন্দিনী প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কোনো অপ্রিয় ঘটনায় ক্রোধান্বিত হতে পারেন। অংশীদারি ব্যবসায় মতানৈক্য দেখা দিতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ ঠিকাদার ও সরবরাহকারীদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজের অর্ডার পেতে পারেন। কর্মচারীদের কোনো সমস্যার সমাধান করতে পারবেন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাবে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ শরীর খুব একটা ভালো যাবে না। প্রয়োজন বোধে চিকিত্সকের পরামর্শ নিন। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পারিবারিক পরিবেশ খুব একটা ভালো থাকবে না। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মোন্নতির যোগ আছে। কৃষিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাউকে অকারণ সন্দেহ করা ঠিক হবে না। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ সময় খুব একটা অনুকূল থাকবে না। স্বামী বা স্ত্রী অসুস্থ হতে পারেন। উদ্বেগ-উত্কণ্ঠা বৃদ্ধি পাবে। আপনজনদের সহযোগিতা পাবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। যোগাযোগ শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ পরিশ্রম বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আনন্দ পাবেন। অবিবাহিতা বোনের বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ দিনটি সামগ্রিকভাবে ভালো যাবে। কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। চাকরির ইন্টারভিউতে ভালো করতে পারেন। অসুস্থ স্বামী বা স্ত্রীর আরোগ্য লাভের সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে কারো দায়িত্ব নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অতিরিক্ত ব্যয়ের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। কোনো কন্যার জন্য চিন্তিত হতে পারেন। অভিনেতা-অভিনেত্রীর জন্য দিনটি শুভ। সঙ্গীত শিল্পিদের জন্য কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য লাভের সম্ভাবনা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ সুনাম ও সাফল্য সম্ভাবনা আছে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধিতে কোনো ধরনের অগ্রগতি হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। বাড়িতে কেউ অসুস্থ হতে পারেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আত্মীয়-স্বজনের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। ভ্রাতৃ বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুরা আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। দূরের যাত্রা শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ রাজনীতিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শত্রু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। নতুন যানবাহনের মালিক হতে পারেন। অপ্রত্যাশিত কোনো সংবাদ পেতে পারেন। যোগাযোগ শুভ।
