চীনের সহযোগিতায় এবারও ঢাকায় অ্যাম্বাসেডর কাপ উশু অনুষ্ঠিত হবে। আগামীকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে দিনব্যাপী এই খেলা অনুষ্ঠিত হবে। চাইনিজ মার্শাল আর্টেরই একটি খেলা হচ্ছে উশু। আত্মরক্ষামূলক খেলা এটি। ফেডারেশন কর্মকর্তারা জানালেন এটি শুধু একটি খেলাই নয় উশু খেলাটা জানা থাকলে এটি দৈনন্দিন জীবনেও কাজে লাগে প্রতিনিয়ত। তাই এখন অনেকেই উশুর প্রতি আগ্রহ দেখাচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের সুবাদে গত বছরও এই উশু খেলাটির জন্য চীন বাংলাদেশকে নানা ভাবে সহযোগিতা করেছে। কোচ দিয়েছে অর্থ দিয়েছে। এবারও দিচ্ছে। চায়না অ্যাম্বাসেডর উশু ডেমনেস্ট্রশনে সেনাবাহিনী, বিকেএসপি, বিজিবি, জেলা ক্রীড়া সংস্থা সহ প্রায় ৩শ খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিনতলায় নিজেদের ফেডারেশন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়।
