বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ১৯:০২
পাল রাজাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ ছিলেন? সিএম মিরাজুল ইসলাম লেখক : নলেজপিডিয়া ১.গঙ্গারিডই কী? ক. একটি শক্তিশালী রাজ্য খ. একটি নগর গ. একটি দেশ ঘ. একটি পর্বত ২.‘মাত্স্যন্যায়’ অর্থ কী? ক. মতবিরোধ খ. অন্ধকার যুগ গ. অরাজকতা ঘ. বিদ্রোহ ৩.পাল রাজাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ ছিলেন? ক. ধর্মপাল খ. বিগ্রহপাল গ. মহীপাল ঘ. দেবপাল ৪. ‘রামরচিত’-এর লেখক কে? ক. কবি যশোরাজ খান খ. মালাধর বসু গ. বিপ্রদাস ঘ. সন্ধ্যাকার নন্দী ৫.সেনদের আদি নিবাস কোথায় ছিল? ক. ঢাকার বিক্রমপুরে খ. দাক্ষিণাত্যের কর্ণাটে গ. ত্রিবেণীয় বিজয়পুরে ঘ. গঙ্গা নদীর তীরে ৬.বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ক. ইলিয়াস শাহ খ. বখতিয়ার খলজী গ. শিরন খলজী ঘ. হুসেন শাহ ৭.দেবকোট জায়গাটি কোন জেলায় ছিল? ক. রংপুর খ. ফরিদপুর গ. মেদিনীপুর ঘ. দিনাজপুর ৮.‘ইকতা’ কী? ক. রাষ্ট্র খ. সংসদ গ. বিভাগ ঘ. প্রদেশ ৯.নারিকিল্লা দুর্গ কোথায় অবস্থিত? ক. সোনারগাঁওয়ের নিকটে খ. ময়নামতিতে গ. উত্তর-দক্ষিণ ভারতে ঘ. রংপুরের গাইবান্ধায় ১০.‘নারিকিল্লাহ’ দুর্গটি কে তৈরি করেছিলেন? ক. গিয়াসউদ্দীন খ. কায়কোবাদ গ. আরসালান খান ঘ. তুঘরিল ১১. বাংলায় প্রথম স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন কে? ক. ফকরুদ্দিন মোবারক শাহ খ. মুগীসউদ্দিন তুঘরিল গ. শামসুদ্দিন ইলিয়াস শাহ ঘ. বখতিয়ার খলজি ১২.‘সিলাহদার’ অর্থ কী? ক. বর্মরক্ষক খ. পাহারাদার গ. সেনাপতি ঘ. বিচারক ১৩. হুসেন শাহী যুগের সর্বশ্রেষ্ঠ সুলতান কে? ক. নুসরত শাহ খ. জালালুদ্দিন ফতেহ শাহ গ. আলাউদ্দিন হুসেন শাহ ঘ. ফিরোজ শাহ ১৪.বাঘা মসজিদ কোথায় অবস্থিত? ক. গৌড়ে খ. বাগেরহাট গ. রাজশাহীতে ঘ. পান্ডুয়ায় ১৫.বর্গী কারা? ক. পর্তুগিজ জলদস্যু খ. ইংরেজ জলদস্যু গ. মারাঠা দস্যু ঘ. ভারতীয় দস্যু ১৬.দ্বৈতশাসন কে প্রবর্তন করেন? ক. রবার্ট ক্লাইভ খ. লর্ড কর্নওয়ালিস গ. লর্ড মিন্টো ঘ. লর্ড বেন্টিঙ্ক ১৭.‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত মহাদুর্ভিক্ষের জন্য দায়ী করা হয়- ক. বঙ্গভঙ্গকে খ. চিরস্থায়ী বন্দোবস্তকে গ. সরকারের উদাসীনতাকে ঘ. দ্বৈতশাসনকে ১৮. ‘বুলগাকপুর’-এর অর্থ কী? ক. বিদ্রোহের নগরীখ. শান্তির নগরী গ. মুসলমানদের নগরী ঘ. হিন্দুদের নগরী ১৯.সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদ নামে পরিচিত ছিল? ক. বরেন্দ্র খ. পুণ্ড্র গ. হরিকেল ঘ. সমতট ২০.‘আনন্দবিহার’ কে নির্মাণ করেন? ক. ভবদেব খ. আনন্দদেব গ. শান্তিদেব ঘ. বীরদেব ১.ক২.গ৩.ক৪.ঘ৫.খ৬খ৭.ঘ৮.ঘ৯.ক১০.ঘ১১.ক১২.ক১৩.গ১৪.গ১৫.গ১৬.ক১৭.ঘ১৮.ক১৯.গ২০.খ