২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার গণিত ও বাংলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ১৯:০৩
গণিত বিষয়ের নমুনা প্রশ্ন গণিত এ.এইচ.এম.সায়েদুজ্জামান সহকারী শিক্ষক (গণিত) উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল এণ্ড কলেজ কাকরাইল,ঢাকা। [১,২,৩,৫ ও ১৩ নং প্রশ্নসহ মোট ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ] ১। যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নের উত্তর খাতায় লিখঃ ১ × ১০=১০ i) যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে ? (ক) গুণক (খ) গুণ্য (গ) গুণফল (ঘ) গুণনীয়ক ii) যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে ? ক) ভাজক (খ) ভাজ্য (গ) ভাগফল (ঘ) ভাগশেষ iii) ৬টি চেয়ার ৩০০০ টাকায় এবং ৩টি টেবিল ২৪০০ টাকায় ক্রয় করা হলো। তাহলে মোট কত টাকার চেয়ার—টেবিল ক্রয় করা হলো ? (ক) ৪৪০০ (খ) ৫০০০ (গ) ৫৪০০ (ঘ) ৫৬০০ iv) একই জাতীয় একাধিক রাশির গড় নির্ণয়ের জন্য রাশিগুলোর যোগ ফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কী করতে হয়? (ক) যোগ (খ) বিয়োগ (গ) গুণ ঘ) ভাগ v) ৪০, ৬০ ও ৭৫ এর গ.সা.গু. কোনটি ? (ক) ৪ (খ) ৫ (গ) ১০ (ঘ) ১৫ vi) ০ থেকে ৯ পর্যন্ত এক অঙ্কের সংখ্যাগুলোকে গণিতের ভাষায় কী বলা হয়? (ক) প্রক্রিয়া প্রতীক (খ) সম্পর্ক প্রতীক (গ) সংখ্যা প্রতীক (ঘ) অক্ষর প্রতীক vii) যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটি কোন ধরনের ভগ্নাংশ ? (ক) প্রকৃত (খ) অপ্রকৃত (গ) মিশ্র (ঘ) সমলব viii) দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের বামে কোনো অঙ্ক না থাকলে ঐ স্থানে কোন সংখ্যাটি বসালে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না ? (ক) শূন্য (খ) এক (গ) দুই (ঘ) দশ ix) ৯.৭৮৯×১৫ এর গুণফল কোনটি ? (ক) ১৪৯.০৩৫ (খ) ১৪৫.৮৩৫ (গ) ১৪৬.০৩৫ (ঘ) ১৪৬.৮৩৫ x) কোনটি সত্য নয় ? (ক) ক্যালকুলেটর হিসাব-নিকাশের একটি সহায়ক যন্ত্র (খ) কাজ শুরুর আগে অফ টিপতে হয় । (গ) অচল (বন্ধ) ক্যালকুলেটরে ৫ ও ৭ এর যোগফল নির্ণয় করতে হলে ৫টি বোতাম টিপতে হয়। ঘ) ক্যালকুলেটরে ৩২ টি বোতাম থাকে। ২। সংক্ষেপে উত্তর দাও ঃ ১ × ১০ =১০ ক) ৩০-৫০ শ্রেণির ব্যবধান কত ? খ) নিঃশেষে বিভাজ্য না হলে ,ভাজক নির্নয়ের সুত্রটি কী ? গ) ৯,৪,০,২,৪,অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত ? ঘ) ১৮ এর সবকটি গুণনীয়ক লিখ ? ঙ) কয়েকটি সমহর বিশিষ্ট ভগ্নাংশের মধ্যে কোনটি বড় হবে। চ) ৩ টি কলসের দাম ১৮ টাকা হলে ২ টির দাম কত? ছ) ১ এয়র সমান কত বর্গমিটার? জ) ঐকিক নিয়ম কাকে বলে? ঝ) ৭৫ টাকার ৪% কত? ঞ) শতকরা কাকে বলে? ৩। ৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬২ বছর ছিল। পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ৩ গুন । ২ × ৫=১০ ক) কয় মাসে এক বছর ? খ) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত ? গ) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পুত্রের বর্তমান বয়সের কত গুণ ? ঘ) পুত্রের বর্তমান বয়স কত ? ঙ) পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা কত বেশি ? ৪। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর । পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুন হলে ,কার বয়স কত ? ১০ ৫। সুমন ১০ টি বিষয়ে গড়ে ৭০ নম্বর পেল। আর শাওন ১০ টি বিষয়ের মধ্যে ৬ টিতে গড়ে ৮০ ও ৪ টিতে গড়ে ৫০ নম্বর পেল। ২ × ৫=১০ ক) ৬ ও ৪ গুণ করে গুণ্য, গুণক ও গুণফল চিহ্নিত কর। খ) সুমন মোট কত নম্বর পেল। গ) শাওন ৬ টি বিষয়ে মোট কত নম্বর পেল। ঘ) শাওন ১০ টি বিষয়ে মোট কত নম্বর পেল। ঙ) দুইজনের মধ্যে কে কত নম্বর বেশি পেল। ৬। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২৯,২৩৬ ও ৩৬৪ কে ভাগ দিলে যথাক্রমে ৩,৫ ও ৭ অবশিষ্ট থাকবে? ১০ ৭। কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর । ১০ ৮। একজন শিক্ষক ৬০.৬০ টাকা ডজন দরে ৩৯৩.৯০ টাকার কমলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পেল ? ১০ ৯। এক ব্যাক্তি ৬% ক্ষতিতে একটি খাসি বিক্রয় করল। খাসিটির বিক্রয়মূল্য ৩১ ৯৬ টাকা হলে, ক্রয়মূল্য কত । ১০ ১০। রশিদ বেপারি ২৮৯ কেজি চাল থেকে মতিনের কাছে ১২৭ কেজি ৬৭৫ গ্রাম এবং তপনের কাছে ৩৯ কেজি ১২৫ গ্রাম চাল বিক্রি করলে তার কাছে কী পরিমান চাল থাকবে ? ১০ ১১। ৮৭৪৫০ মিনিটকে বছর, মাস, দিন ও ঘণ্টায় পরিণত কর। ১০ ১২। নিচে ২০টি দোকানের দৈনিক বিক্রয় তথ্য (টাকার) দেওয়া হলো। উপাত্তগুলো বিন্যস্ত কর ঃ ১০ ১২৫,২০০,১৭০,২২৫,৩২৫,২৭০,১৮০,২১০,৩০০,৩১৫,৩৯০,২৫০,২৬০,২২০,২৭০,৩৭৫,৩১৫,২২০,২৫০,২৭০। ১৩। ক) চোখের আন্দাজে একটি সামান্তরিক আঁঁক যার একটি বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং পাশের একটি বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি.। এদের বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য মাপ এবং প্রত্যেক জোড়া বিপরীত কোণের পরিমাপ নির্ণয় কর। ৪ খ) চিত্রসহ সংজ্ঞা লিখ ( যে কোন দুইটি) ২ × ৩=৬ বিষমবাহু ত্রিভুজ, আয়ত, বর্গ ০০০০ বই আমাদের স্বপ্ন দেখায় বাংলা মো. সুজাউদ দৌলা প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ ০৫। প্রশ্ন : কোথায় সিপাহি মুন্সী আবদুর রউফ অন্তিম শয়ানে শায়িত আছেন? উত্তর: বীরশ্রেষ্ঠদের মধ্যে মুন্সী আবদুর রউফ ছিলেন অন্যতম। সিপাহি মুন্সী আবদুর রউফ রাঙামাটির বোর্ড বাজারে অন্তিম শয়ানে শায়িত আছেন, তিনি একজন বীরশ্রেষ্ঠ। ০৬। প্রশ্ন : রুহুল আমিন কাদের হাতে শহিদ হয়েছিলেন? কীভাবে ? উত্তর : রুহুল আমিন একজন বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ। পাকিস্তানি হানাদারদের এ দেশের কিছু মানুষ সাহায্য করেছিল, এদেরকে রাজাকার বলা হয়। এদের হাতেই শহিদ হন বীরযোদ্ধা রুহুল আমিন। যেভাবে শহিদ হয়েছিল: ডিসেম্বরের ১০ তারিখ মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ পলাশ আর পদ্মা খুলনার দিকে যাচ্ছিল। এর কিছুদিন আগে তারা মংলা বন্দর দখল করেছিল। মুক্তিযোদ্ধাদের সাথে রুহুল আমিনও ছিলেন। জাহাজ বহর খুলনা শিপইয়ার্ডের কাছে আসতেই একটা বোমারু বিমান জাহাজে বোমা ফেলে। রুহুল আমিন নদীতে ঝাঁপ দেন। সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তীরের কাছে আসতেই রাজাকারদের সামনে পড়ে যান। রাজাকাররা তাঁকে হত্যা করে, এভাবেই শহিদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বই হুমায়ুন আজাদ প্রশ্ন-১। কোন ধরনের বই পড়া উচিত? কেন? উত্তর: ‘বই’ কবিতায় কবি হুমায়ুন আজাদ বই পড়ার গুরুত্ব তুলে ধরেছেন। যে ধরনের বই পড়া উচিত: যে বই আমাদের মানবিক গুণসম্পন্ন করে তোলে, যে বই আলোকিত করে, স্বপ্ন দেখায়, আমাদের মাঝে শুভ-চিন্তা জাগায়, আমাদের মনকে সুন্দর করে, সে ধরনের বই পড়া উচিত। কারণ: বই আমাদের জ্ঞান দেয়। আমাদের মনে শুভ-চিন্তা জাগিয়ে তোলে। ভালো ও মন্দের বিচার করতে শেখায়। আমাদের স্বপ্ন দেখায়। আমাদের ভালো মানুষ হওয়ার পথ দেখায়। এ কারণে মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হলে আমাদের শুভ-চিন্তার বইগুলো পড়তে হবে। বইয়ের পাতায় পাতায় জ্ঞান ছড়িয়ে থাকে। তাই আমরা প্রকৃত মানুষ হতে ভালো বই পড়ব। প্রশ্ন-২। কোন বই পড়া উচিত নয়? কেন পড়া উচিত নয়? উত্তর: হুমায়ুন আজাদ ‘বই’ কবিতায় জ্ঞানের কথা বলেছেন। মানুষকে জ্ঞান অর্জন করতে বই পড়তে হবে। তবে সব বই তা পারে না। যে বই পড়া উচিত নয়: যে বই আমাদের মনকে ক্ষুদ্র করে, স্বার্থপর করে, মনে হিংসা জাগায়, আমাদেরকে অন্ধকারের গর্তে ঠেলে দেয় সে বই আমাদের পড়া উচিত নয়। কারণ: বই মানুষকে মানবিক করবে, আলোকিত করবে। ভালো-মন্দের বিচার করতে শেখাবে। এটাই বইয়ের ধর্ম। কিন্তু তা না করে কোনো বই যদি আমাদের স্বার্থপর করে তোলে, মনকে করে তোলে হিংসায় ভরপুর, প্রকৃত মানুষ হয়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায় তবে সে বই আমাদের পড়া উচিত নয়। বই আমাদের আলোকিত করে। কিন্তু কোনো বই এ কাজ না করে যদি আমাদের স্বার্থপর করে, তবে সে বই পড়া উচিত নয়। প্রশ্ন-৩। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে বইয়ের পাতা স্বপ্ন বলে।’ কথাটি ব্যাখ্যা কর। উত্তর: ‘বই’ কবিতাটি কবি হুমায়ুন আজাদ রচিত। এ কবিতায় কবি বইয়ের বিভিন্ন গুণের কথা তুলে ধরেছেন। ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে’-বলতে যা বোঝায়: বই সুন্দর ও শুভ চিন্তা ভাবনার কথা বলে। মনের স্বপ্ন জাগিয়ে তোলে। মনকে জ্ঞানের আলোয় আলোকিত করে। আমাদের মনে শুভ ভাবনার প্রদীপ জ্বালিয়ে দেয়। সেই আলোয় আমরা ভালো মন্দ বিচার করতে পারি। স্বার্থপরতা ও মন্দ চিন্তাকে দূর করে ভালো মানুষ হয়ে উঠি। কবি ‘বইয়ের পাতায় প্রদীপ জ্বলে’-বলতে এ বিষয়টিই বুঝিয়েছেন।