রোলার কোস্টারে যাদের ভীতি নেই এবং এর গতি যাদের কাছে ভালো লাগে তারা নিঃসন্দেহে ঘুরে আসতে পারেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত ফেরারি ওয়ার্ল্ডের ‘দ্য ফর্মুলা রোসা’ থেকে। ২০১০ সালের ৪ নভেম্বর যাত্রা শুরুর পর থেকে আজ অবদি বিশ্বের সবচেয়ে গতিময় রোলার কোস্টার হিসেবেই বিবেচিত হয়ে আসছে এটি। এই রোলার কোস্টারটি চলা শুরু করার পর মাত্র দুই সেকেন্ডেই ১০০ কিলোমিটার/ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম এবং মাত্র ৪.৯ সেকেন্ডে এটি সর্বোচ্চ ২৪০ কিলোমিটার/ঘণ্টা গতি তুলতে পারে। অন্যদিকে এই রোলার কোস্টারটি যে ট্র্যাক ধরে ছুটে চলে সেটির দৈর্ঘ্য ২.০৭ কিলোমিটার বা ১.২৮ মাইল।
