সংস্কারের চার মাসের মাথায় সড়কটি চলাচল অযোগ্য

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫২
চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা-নাচোল রাস্তাটি চার মাস আগে সংস্কার করা হলেও আবার পূর্বের অবস্থায় চলাচলের অভিযোগে হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে অল্প সময়ের মধ্যে উত্তরাঞ্চলের দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁসহ সাপাহার-পোড়শা যাওয়া যায়। এ রাস্তা ঘিরে আতাহার এলাকায় গড়ে উঠেছে বড়বড় কলকারখানা। চলাচল করছে ভারিভারি যানবাহন। ভারি যানবাহন উপযোগী করে কখনও এ রাস্তাটি মেরামত করা হয়নি।