হত্যা মামলার আসামি ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৬
হত্যা মামলার প্রধান আসামিকে ছেড়ে দেয়া ও বাদীকে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আমতলী বাজার মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের আমতলী বাজার প্রাঙ্গণে শত শত লোক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জহির মিয়া, ৭নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, সাবেক মেম্বার মোঃ আলাউদ্দিন প্রমুখ। বক্তারা চাঞ্চল্যকর জয়নাল হত্যা মামলার আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং তদন্ত কর্মকর্তা কর্তৃক হত্যা মামলার বাদীকে লাঞ্ছিত করায় নিন্দা জানান।