বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৬
জাতীয় শোকদিবস উপলক্ষে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক তিনদিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। চারুকলা গ্যালারিতে আয়োজিত প্রদর্শনী চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কলা অনুষদের ডিন প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন। চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর আবদুল মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শোকদিবস উদ্যাপন পরিষদের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান রাসেল। প্রদর্শনীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, আর্ট কলেজ ও ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থীর ৮৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেয়া শিক্ষার্থীদের বিভিন্ন পদক ও সনদপত্র প্রদান করেন।